গন্ধটা প্লেটে ভরা খাবার,
প্রসাধনী সুগন্ধ,
চোখ ঝলসানো রঙ্গীন পোশাক,
আর দম বন্ধ করা হাহাকার মেশানো।
চারিদিকে ধূসর গুঞ্জনধনি,
হঠাৎ চাপা পরে যায়
মায়াবী হাসির মুখরতায়।
ধোঁয়ার প্রতিরোধ ভেদ করে,
কানে আসে অচেনা শিল্পীর
অস্পষ্ট সঙ্গীত।
সুরার মত্ততা এখনও
উন্মাদনার চেহারা ধরে নি।
মৃদু আলোয় রচনা হয়েছে
এক মনোরম নারকীয় পরিবেশ।
এ মানুষগুলো কারা?
এদের কি গৃহ নেই?
- চন্দ্রভানু গুপ্ত, এপ্রিল, ২০০৭
Tweet
No comments:
Post a Comment
অনুগ্রহ করে আপনার ব্ক্তব্য এইখানে অবশ্যই লিখুন......