এক যে ছিল রাজা,
সে খেত বেগুন ভাজা।
বেগুনে ছিল পোকা,
খেয়ে রাজা হলেন বোকা।
রাজার বাড়ির বামুন ঠাকুর,
খায় সুধু সে সিদ্ধ কাঁকুড়।
খাইয়ে তাকে বেগুন ভাজা,
বলেন রাজা, "বাড়ি যা সোজা,
এদিকমুখো হলে আবার,
এক কোপেতে করবো সাবাড়"।
- চন্দ্রভানু গুপ্ত, মার্চ, ২০০৪
Tweet
কিছু ভাবনা, কিছু কৌতুক, কিছু হতাশা, কিছু যৌতুক, যেটা যেমন মনে আসে, তেমনই লিখে যাই, আশা আছে সবার মনে, পাবো একদিন ঠাঁই।
Pages
"পাঠক,পাঠিকাদের মতামত বা মন্তব্যই তো লেখকদের লেখিকাদের পুনরায় লিখিবার একমাত্র প্রেরণা। তাই দয়া করিয়া মতামত দিতে ভুলিবেন না, তা সে যেমনই হউক না কেন ।"
http://tobey-shono.blogspot.com
Labels
- প্রবন্ধ
- কৌতুক প্রবন্ধ
- বাংলা কবিতা
- ছোট গল্প
- বাংলা গল্প
- কৌতুক কবিতা
- মজার কবিতা
Showing posts with label মজার কবিতা. Show all posts
Showing posts with label মজার কবিতা. Show all posts
Friday, January 20, 2012
Tuesday, January 17, 2012
ক্ষেত্রমোহন এসো
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমায় দেখে মোর,
ঘুম আসেনি দুই চোখেতে
রাত হয়েছে ভোর।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমায় ভালবাসি,
তোমায় দেখলে পায় আমার
মুচকি, মুচকি হাসি।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমবাগানে এসো,
দেখা হলে আমায় কিন্তু
একটু ভালবেসো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমার রঙ কালো,
কিন্তু তবু দেখতে আমায়
প্যাঁচার চেয়ে ভালো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমি একটু ট্যারা,
তবে মাথায় অনেক চুল
নইকো আমি ন্যাড়া।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তুমি বড় ভালো,
তোমায় দেওয়ার মতো আমার
আছে কি আর বলো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
এসো তুমি কাছে,
তোমায় দেওয়ার মতো আমার
কিছু নিশ্চয় আছে।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমার বাড়ি যাবো,
তোমার সিন্দুর মাথায়ে পরে
তবেই শান্তি পাবো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
দেখো একদিন ঠিক,
তোমার ছেলে আমার কোলে
হাসবে ফিক্ ফিক্।। Tweet
তোমায় দেখে মোর,
ঘুম আসেনি দুই চোখেতে
রাত হয়েছে ভোর।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমায় ভালবাসি,
তোমায় দেখলে পায় আমার
মুচকি, মুচকি হাসি।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমবাগানে এসো,
দেখা হলে আমায় কিন্তু
একটু ভালবেসো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমার রঙ কালো,
কিন্তু তবু দেখতে আমায়
প্যাঁচার চেয়ে ভালো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমি একটু ট্যারা,
তবে মাথায় অনেক চুল
নইকো আমি ন্যাড়া।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তুমি বড় ভালো,
তোমায় দেওয়ার মতো আমার
আছে কি আর বলো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
এসো তুমি কাছে,
তোমায় দেওয়ার মতো আমার
কিছু নিশ্চয় আছে।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমার বাড়ি যাবো,
তোমার সিন্দুর মাথায়ে পরে
তবেই শান্তি পাবো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
দেখো একদিন ঠিক,
তোমার ছেলে আমার কোলে
হাসবে ফিক্ ফিক্।। Tweet
Subscribe to:
Posts (Atom)