মোদের পাড়াতে এক
প্রতিবেশী লোক,
দেখা হইলেই গায়ে পড়িয়া
কথা বলার ঝোঁক।
অগত্যা বাধ্য হইয়া
কথা কইতে হয়,
দ্বিতীয় দিনেই মনে জাগে
ভীষণরকম ভয়।
মুখোমুখি বাক্যালাপ
ভয়টা আবার কিসে,
কথা কইতে কইতে
সে যে আগাইয়া আসে।
আমি পিছাই এক পা, দু পা
কোনও উপায় নাই,
আমি পিছাইলেও তার
আগানো থামে কই।
তার গরম নিশ্বাস মোর
মুখের ওপর পড়ে,
ভয় হয় এবার বুঝি
জাপটাইয়া ধরে।
পুরুষ না হইয়া যদি
মহিলা কোনও হয়,
পথের মাঝে বাধিবে এক
গোলমাল নিশ্চয়।
এখন তাকে দেখিলেই
থাকি দূরে দূরে,
বাড়ি ফিরি অন্য রাস্তা
দিয়ে ঘুরে ঘুরে।
জানিনা তার বাড়ির লোক
কি করে উপায়,
জগতে যে কতরকম
বিচিত্র মানুষ হয়।।
- চন্দ্রভানু গুপ্ত
Tweet
কিছু ভাবনা, কিছু কৌতুক, কিছু হতাশা, কিছু যৌতুক, যেটা যেমন মনে আসে, তেমনই লিখে যাই, আশা আছে সবার মনে, পাবো একদিন ঠাঁই।
Pages
"পাঠক,পাঠিকাদের মতামত বা মন্তব্যই তো লেখকদের লেখিকাদের পুনরায় লিখিবার একমাত্র প্রেরণা। তাই দয়া করিয়া মতামত দিতে ভুলিবেন না, তা সে যেমনই হউক না কেন ।"
http://tobey-shono.blogspot.com
Labels
- প্রবন্ধ
- কৌতুক প্রবন্ধ
- বাংলা কবিতা
- ছোট গল্প
- বাংলা গল্প
- কৌতুক কবিতা
- মজার কবিতা
Showing posts with label কৌতুক কবিতা. Show all posts
Showing posts with label কৌতুক কবিতা. Show all posts
Sunday, January 22, 2012
Tuesday, January 17, 2012
ক্ষেত্রমোহন এসো
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমায় দেখে মোর,
ঘুম আসেনি দুই চোখেতে
রাত হয়েছে ভোর।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমায় ভালবাসি,
তোমায় দেখলে পায় আমার
মুচকি, মুচকি হাসি।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমবাগানে এসো,
দেখা হলে আমায় কিন্তু
একটু ভালবেসো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমার রঙ কালো,
কিন্তু তবু দেখতে আমায়
প্যাঁচার চেয়ে ভালো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমি একটু ট্যারা,
তবে মাথায় অনেক চুল
নইকো আমি ন্যাড়া।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তুমি বড় ভালো,
তোমায় দেওয়ার মতো আমার
আছে কি আর বলো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
এসো তুমি কাছে,
তোমায় দেওয়ার মতো আমার
কিছু নিশ্চয় আছে।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমার বাড়ি যাবো,
তোমার সিন্দুর মাথায়ে পরে
তবেই শান্তি পাবো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
দেখো একদিন ঠিক,
তোমার ছেলে আমার কোলে
হাসবে ফিক্ ফিক্।। Tweet
তোমায় দেখে মোর,
ঘুম আসেনি দুই চোখেতে
রাত হয়েছে ভোর।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমায় ভালবাসি,
তোমায় দেখলে পায় আমার
মুচকি, মুচকি হাসি।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমবাগানে এসো,
দেখা হলে আমায় কিন্তু
একটু ভালবেসো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমার রঙ কালো,
কিন্তু তবু দেখতে আমায়
প্যাঁচার চেয়ে ভালো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
আমি একটু ট্যারা,
তবে মাথায় অনেক চুল
নইকো আমি ন্যাড়া।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তুমি বড় ভালো,
তোমায় দেওয়ার মতো আমার
আছে কি আর বলো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
এসো তুমি কাছে,
তোমায় দেওয়ার মতো আমার
কিছু নিশ্চয় আছে।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
তোমার বাড়ি যাবো,
তোমার সিন্দুর মাথায়ে পরে
তবেই শান্তি পাবো।
ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন
দেখো একদিন ঠিক,
তোমার ছেলে আমার কোলে
হাসবে ফিক্ ফিক্।। Tweet
Subscribe to:
Posts (Atom)